1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

টি-২০ বিশ্বকাপ খেলতে থাইল্যান্ডকে হারাতেই হবে, এমন সমীকরণে মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। যেখানে ১১ রানের জয় পেয়েছে বাংলাদেশ। আর তাতে নিশ্চিত হয়েছে সাউথ আফ্রিকা বিশ্বকাপের টিকিট।

বাছাইয়ের ফাইনালে উঠলেই মূল পর্ব নিশ্চিত— এমন সমীকরণের সামনে বাংলাদেশ-থাইল্যান্ড ছাড়াও প্রতীক্ষায় ছিল আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের মেয়েরা।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪ রানে হারায় আয়ারল্যান্ড। অপর ম্যাচে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে বাংলাদেশ।

 

এর আগে গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বাছাইয়ের সেমিতে এসেছে বাংলাদেশ। ব্যাট-বলের লড়াইয়ে দাপট দেখিয়ে এগোচ্ছেন সালমা-নিগার-সোহেলিরা।

আবুধাবিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় থাইল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করে দুই ওপেনার ফারজানা হক ও মুরশিদা খাতুন। ১৭ বলে ১১ রান করে ফেরেন ফারজানা। এরপর মুরশিদা ফিরেন ৩৫ বল থেকে ২৬ রান করে। অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে আসে ২৪ বলে ১৭ রান।

শেষ দিকে কিছুটা দ্রুত রান তুলেছেন রুমানা আহমেদ ও রিতু মনি। রুমানার ব্যাট থেকে আসে ২৪ বলে ২৮ রান। রিতু খেলেন ১০ বলে ১৭ রানের ইনিংস। তাতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট খরচায় ১১৩ রান।

১১৪ রান তারা করতে নেমে ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে থাইল্যান্ড। সেই চাপ সামলাতে ধীর গতিতে ব্যাট চালাতে থাকে নথকান চনথাম ও অধিনায়ক নারুয়েমল ছাইওয়াই। ২৭ বল থেকে ১২ রান করে অধিনায়ক ফিরলে দ্রুত ব্যাট চালিয়ে জয় পেতে চায় চনথাম। তবে তার বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় থাইল্যান্ড।

আউট হওয়ার আগে চনথাম খেলেন ৫১ বলে ৬৪ রানের ইনিংস। বাকি ব্যাটাররা এসে কেবল ব্যবধান কমিয়েছেন। শেষ পর্যন্ত থাইল্যান্ডের মেয়েদের থামতে হয় ৬ উইকেটে ১০২ রানে। আর তাতে ১১ রানের জয়ে বিশ্বকাপের টিকিট কাটা হয়ে যায় নিগার সুলতানার দলের। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সালমা খাতুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu