1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইউক্রেনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া: জাতিসংঘ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ সময় দর্শন

ইউক্রেনে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংগঠনটি বলছে, যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে আমাদের তদন্তকারীরা। এর মধ্যে রয়েছে বেসামরিক এলাকায় বোমা হামলা, অসংখ্য মৃত্যুদণ্ড, নির্যাতন ও ভয়াবহ যৌন সহিংসতা। খবর দ্য গার্ডিয়ানের।

ইউক্রেন যুদ্ধে রুশবাহিনীর যুদ্ধাপরাধের প্রমাণ খুঁজতে গত মে মাসে উচ্চ পর্যায়ের তদন্ত দল গঠন করে জাতিসংঘের কাউন্সিল অব ইনকোয়ারি (সিওআই)। এরপর থেকেই দেশটিতে যুদ্ধাপরাধ হচ্ছে কি না এর প্রমাণে কাজ করছে তারা।

দ্য গার্ডিয়ান বলছে, জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করেছে তদন্তকারী দল। মাইন ছিল এমন স্থানেও তারা গিয়েছে। তাদের হুমকিও দেয়া হয়েছে।

তদন্তকারী দলের তিনজন শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের কাছে তাদের প্রথম অভিমত জানিয়েছেন। তদন্তকারী দলের প্রধান এরিক মোজ বলেন, তদন্ত কমিশন দ্বারা সংগৃহীত প্রমাণের ভিত্তিতে বলা যায়, ইউক্রেনে রুশ বাহিনীর দ্বারা বড় ধরনের যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে। ’

ইউক্রেনের ২৭টি শহরে গিয়েছেন তদন্তকারী দলটি। ওইসব শহরের ১৫০ ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করেছে তারা। এ ছাড়া অ্যাডভোকেসি গ্রুপ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন।

মোজ বলেন, ‘আমরা যেসব এলাকায়ই গিয়েছি সেখানেই মানবতাবিরোধী অপরাধের বিষয়টি পেয়েছি। অনেক মানুষকে পেছনে হাত বাঁধা অবস্থায় হত্যা করা হয়েছে। অনেকের মাথায় গুলি করা হয়েছে। অনেককে গলা কেটে হত্যা করা হয়েছে।

ইউক্রেনের ১৬টি শহর ও বসতিতে রুশবাহিনীর পরিচালিত এমন হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছে জাতিসংঘ। মোজ জানান, এ ছাড়াও ইউক্রেনের আরও অনেক জায়গায় রুশবাহিনীর আইন বিরুদ্ধ কাজের অভিযোগ তারা পেয়েছেন। এসব অভিযোগের নথিপত্র সংগ্রহের কাজ চলছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu