1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বেড়েছে ডিমের দাম, সবজির বাজার চড়া

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম ডজনে বেড়েছে ১০ টাকা। চড়া রয়েছে সবজির বাজারও। কেজিতে বিভিন্ন সবজির দাম বেড়েছে ১০-২০ টাকা। এ ছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজার ঘুরে দেখা যায়, মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৩৫ টাকা। আর হাঁসের ডিমের দাম ১৬৫ টাকায় অপরিবর্তিত রয়েছে। এ ছাড়া কোয়েল পাখির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

বেসরকারি চাকরিজীবী নাজমুল বলেন, ‘বাজারে এক হালি ডিম কিনতে হচ্ছে ৪৮ টাকায়। আর পাড়ার দোকানে দাম পড়ে যাচ্ছে ৫০ টাকা। অর্থাৎ একটি ডিম ১২ টাকা ৫ পয়সায় কিনতে হচ্ছে। দোকানদারদের জিজ্ঞেস করলে বলে, মালের দাম বাড়তি যাচ্ছে। ’

এ দিকে বাজারে বেড়েছে সবজির দাম। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গোল বেগুন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি। টমেটো ১৩০, সিম ২৪০, করলা ৮০, চাল কুমড়া পিস ৬০, পটল ৬০, ঢেঁড়স ৭০, বটবটি ‌৮০, ধুনধুল ৬০ ও চিচিঙ্গা ৬০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। সবচেয়ে কম দামে বাজারে বিক্রি হচ্ছে পেঁপে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচামরিচের প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এ ছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ -২০ টাকা। শুকনা মরিচের কেজি ৪০০-৪৫০ টাকা। প্রতি আঁটি লাল শাক ২৫ টাকা, ডাটা শাক ২৫ টাকা আর পুই শাক বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরে। ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ১৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা। এছাড়া লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি তেলাপিয়া ২০০ টাকা, রুই ২৫০ টাকা, পাঙাশ ১৬০ টাকা, সিলভার কার্প ১৪০ টাকা, শিং মাছ আকার ভেদে ৫০০-৭৫০ টাকা এবং চিংড়ি মাছ ৬০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu