1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এটাই আমার মা, মায়ের লাশ পেয়েছি : মরিয়ম

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

মায়ের লাশের সন্ধানে খুলনার চার বোন মরিয়ম মান্নান, কানিজ ফাতেমা, মাহফুজা আক্তার, আদুরী আক্তার ময়মনসিংহের ফুলপুর থানায় এসেছেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় লাশের বিবরণ, কাপড়-চোপড় ও অন্যান্য বর্ণনা শুনে চার বোন ফুলপুর থানায় এসে হাজির হন।  

লাশের বিভিন্ন আলামত ও কাপড় দেখে মরিয়ম দাবি করেন, এটাই আমার মা, আমার মায়ের লাশ পেয়েছি। পরে মরিয়ম মান্নান ফুলপুর থানায় ডিএনএ পরীক্ষার আবেদন করেন।

এর ২৭ দিন আগে নিখোঁজ হন তাদের মা।

 

গত ২৭ আগস্ট রাতে খুলনা শহরের মহেষ্যপাশা গ্রাম থেকে নিখোঁজ হন তাদের মা রহিমা বেগম। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী বিল্লাল হোসেন ও হেলালের সঙ্গে তাদের মামলা চলছিল। গত ১০ সেপ্টেম্বর ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা পূর্বপাড়া গ্রাম থেকে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। লাশ শনাক্তে পুলিশের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন মেয়েরা। মরিয়মের দাবি এটা তার মায়েরই লাশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, লাশটি মরিয়ম মান্নানের মায়ের কি না, সেটি ডিএনএ পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাবে না। লাশের ময়নাতদন্ত হয়েছে, যে কারণে নমুনা সংরক্ষণ করা আছে। মরিয়ম মান্নানের নমুনা সংগ্রহ করে দুজনের ডিএনএ পরীক্ষা করা হবে। তবে এ ক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে।

ওসি আরও জানান, নিহতের মেয়ে মরিয়ম মান্নান গত রাতে তার কাছে লাশের বিবরণ, কাপড়-চোপড় ও অন্যান্য বর্ণনা শুনে এটাই তার মায়ের লাশ বলে দাবি করে। গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে উপজেলার বওলা ইউনিয়নের কুকাইল দারোগা বাড়ির কবরস্থানের পাশে ঝোপের ভেতর থেকে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ। ওই নারীর পরোনে ছিল গোলাপি রঙের সালোয়ার। গায়ে ছিল সুতি ছাপা গোলাপি, কালো, বেগুনি ও কমলা মিশ্রণ রঙের কামিজ। গলায় গোলাপি রঙের ওড়না প্যাঁচানো ছিল। পরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গত ১২ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ময়মনসিংহ থেকে লাশটি নিয়ে ফুলপুর আঞ্জুমান কবরস্থানে দাফন করা হয়। তখন ওই নারীর বয়স আনুমানিক ২৮ বছর মনে করা হয়েছিল, কিন্তু মরিয়ম মান্নানের কথা অনুযায়ী তার মায়ের বয়স ৫২ বছর।

মরিয়ম মান্নান বলেন, গত ২৭ আগস্ট রাতে বাসার নিচে টিউবয়েল থেকে পানি আনতে গিয়ে নিখোঁজ হন। এ ব্যাপারে গত ২৭ আগস্ট খুলনার দৌলতপুর থানায় জিডি এবং ২৮ আগস্ট মামলা করা হয়। ২৯ আগস্ট র‌্যাব-৬’কে জানানো হয়। চার দিন পর ৩১ আগস্ট খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সন্তানরা। ১ সেপ্টেম্বর খুলনার ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীকে অবহিত করা হয়। ৮ সেপ্টেম্বর পুলিশ কমিশনার মাসুদুর রহমান ভূঁইয়ার নিকট মায়ের খোঁজ পেতে সহোযোগিতা চেয়ে লিখিত আবদেন করে পরিবার। ৯ সেপ্টেম্বর খুলনা প্রেসক্লাবের সামনে, ১০ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এবং ১৪ সেপ্টেম্বর জাতীয় জাদুঘরের সামনে মানব বন্ধন করে পরিবারের সদস্যরা। একই সঙ্গে মরিময় মান্নান তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মায়ের সন্ধান চায়।

নিখোঁজের পর মরিয়ম মান্নান ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখোনে লিখেছেন, প্রতিবেশীদের সঙ্গে আমার মায়ের জায়গা-জমি বিষয়ক মামলা হয়। মা বাদী হয়ে খুলনার দৌলতপুর থানায় মামলাটি করেন। মামলার কয়েক দিন পরে আমাদের বাড়িতে হামলা হয়। আমার ছোট বোন গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তিতে পড়ে, ও তখন বাড়িতে ছিল। হামলাকারীরা ভাঙচুর করলে আমার বোন ভিডিও ধারণ করতে গেলে ওকে এবং মাকে মারধর করে। মা পুনরায় এই ঘটনার প্রেক্ষিতে আরেকটি মামলা করেন। এরপর থেকে আসামিরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। আসামিরা এখন মামলার জামিনে, আর আমার মা নিখোঁজ। আমি আমার মাকে চাই, দয়া করে আমাকে সহোযোগিতা করুন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu