1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নায়িকা মানে স্লিম ফিগার, জিরো ফিগার নয় : দীঘি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৩ সময় দর্শন

বড় পর্দার পর ওটিটিতে অভিষেক হয়েছে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘির। ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মে দেখা গেছে তাকে। যেখানে তার নায়ক ইয়াশ রোহান। কিন্তু নানা সময় ওজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হতে হয় অভিনেত্রীকে।

বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও মুখ খোলেন ‘চাচ্চু’ খ্যাত এই তারকা।

 

সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে দীঘি লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না।  এখন পৃথবী অনেক এগিয়ে গিয়েছে। এখনো যদি আমি আগের চিন্তায় থাকি, নায়িকা মানে স্লিম ফিগার, নায়িকা মানে জিরো ফিগার, তাছাড়া নায়িকা হবে না। এই জিনিসটা থেকে বের হওয়া উচিত। ’

নিজের ওজন নিয়ে মানুষের বাজে মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক বছর ধরেই শুনছিলাম, আমি নাকি ফিটনেট সচেতন নই? যেটা কিনা সবসময় হয়, সবসময় বলে। আমি সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। তারপরও কিছু মানুষ আছে যারা কানের সামনে এসে এগুলো বলে পৈশাচিক আনন্দ পায়। এই যে কটু কথাগুলো কিংবা একজনকে ছোট করাটা এই জিনিসটা আমার একদমই পছন্দ না। ’

দীঘি আরো বলেন, ‘একজন অভিনেত্রী হিসেবে সবার আগে তার কাজকে মূল্যায়ন করার কথা। বরাবরই বলে আসছি, আমি একজন অভিনেত্রী। আমার কাজটাই হচ্ছে প্রথমত অভিনয় করা। বাদ বাকিগুলো সব পরে দেখবেন। আমি অভিনয় পারি কিনা সেটা দিয়ে আগে আমাকে বিচার করবেন, যদি বিচার করতেই হয়। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu