1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জালিয়াতির অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

ব্যবসায় জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। এই মামলায় তার তিন সন্তানকেও আসামি করা হয়েছে।

তিন বছর তদন্ত শেষে স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এ মামলা করেন।

ডোনাল্ড ট্রাম্প, তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প ও মেয়ে ইভাঙ্কা ট্রাম্পকে মামলার বিবাদী করা হয়েছে।এছাড়াও প্রতিষ্ঠানের সাবেক সিইও অ্যালেন উইসেলবার্গ ও সাবেক কর্মকর্তা জেফ ম্যাককোনির নামও মামলায় উল্লেখ করা হয়েছে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও তার সংস্থা কিংবা পরিবারের কেউ নিউইয়র্কে কোনো ব্যবসায় পরিচালক হতে পারবে না বলে আদালত আদেশ দিয়েছেন।

মামলার নথিতে রয়েছে, ট্রাম্প পরিবার ও তার সংস্থা ব্যবসায়িক কাজে ২০১১ থেকে ২০২১ সালে ‌‘অসংখ্য’ জালিয়াতির কাজ করেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের জানুয়ারি মাসে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানিয়েছিলেন, তদন্তে দেখা গেছে ট্রাম্পের সংস্থা ঋণ পাওয়ার ক্ষেত্রে কোনো সম্পত্তির অতিরিক্ত মূল্য দেখিয়েছেন। আবার আয়করে ছাড় পেতে সেই সম্পত্তিরই দাম কম দেখান ট্রাম ও তার পরিবাবের সদস্যরা।

লেটিশিয়া জেমস জানান, একাধিকবার ট্রাম্পের সংস্থার বিরুদ্ধে এ ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে। একাধিকবার ট্রাম্প পরিবার সেই তদন্ত বন্ধ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu