1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চলতি বছর রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‌‘বিদেশ থেকে গত জুলাই মাসে দুই বিলিয়ন, আগস্টে দুই বিলিয়ন, সেপ্টেম্বরের ১৫ দিনে ১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। রেমিট্যান্স প্রবাহের কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমেনি। আমদানি বেড়ে গেলে রিজার্ভ কমে যায়। আবার আমদানি কমে গেলে রিজার্ভ বেড়ে যায়।

এটা সাময়িক, রিজার্ভ কেন কমছে আর কেন বাড়ছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আশা করি, এ বছর রেমিট্যান্স ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। ’

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, ‘দক্ষ হয়ে বিদেশে গেলে রেমিট্যা ন্স আরও বাড়বে। অদক্ষ শ্রমিকের চেয়ে দক্ষ শ্রমিক বেশি আয় করে। ’

মেলান্দহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী ইমরান আহমদ। বিশেষ অতিথি হিসেবে মির্জা আজম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মনিরুছ সালেহীন, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, জেলা পরিষদ প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২২ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে মেলান্দহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার, অটোমোবাইল, গার্মেন্টস, ইলেকট্রিক ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে প্রতি বছর মোট ১ হাজার ২ জনকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu