1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এই সরকারকে বিদায় করতে হবে: গয়েশ্বর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ সময় দর্শন

সরকার পতনে সব বিরোধী রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের ঢাক দিয়েছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘সবাই আমরা একটা জায়গায় আসছি। আজকে সবাই মিলে দেশটা উদ্ধার করতে হবে। রাষ্ট্রকে মেরামত করতে হবে।

আসুন সর্বপ্রথম আমরা একটা জায়গায় আসি, সরকারটাকে হটানো একটা সুষ্ঠু নির্বাচন আদায় করার ক্ষেত্রে। আর নয়, এনাফ ইজ এনাফ—এই সরকারকে বিদায় করতে হবে। ’

 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘যারা প্রশাসনের আছেন সরকারের অংশীদার অথবা এই লুটপাটের অংশীদার অথবা কিছু পাইছেন তাদের বলব, আপনাদের চাকরি যাবে না। এখন থেকে সরকারের কোনো কাজে আপনারা যাবেন না। আপনার যেটা স্বাভাবিক দায়িত্ব সেই স্বাভাবিক কাজটা করেন। ’

তিনি বলেন, ‘সরকার রক্ষা করার দায়িত্ব প্র্রশাসনের পোশাকধারী অথবা পোশাক ছাড়া যেই হোন না কেন, এখনো সময় আছে জনগণের পক্ষে আসুন। আপনাদের চাকরি আপনারাই করেন, আমরা কেউ ওখানে চাকরি করতে যাবো না। কিন্তু যে সরকারকে জনগণ চায় না, সেই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে যারা কাজ করবেন, সে যেই হোক তাকে ছাড় দেওয়ার সুযোগ থাকবে না। ’

আলোচনা সভায় বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের চিত্র তুলে ধরে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বক্তারা।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে ও ইশতিয়াক আহমেদ বাবুল ও সহিদ হাসান মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির মনিরুল হক চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জাতীয় দলের অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, ওলামা দলের শাহ মোহাম্মদ নেসারুল হক, তাঁতী দলের কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu