1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অবশেষে পিকে ইস্যুতে মুখ খুললেন সাকিরা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৩ সময় দর্শন

দীর্ঘ এক যুগের প্রেমের সম্পর্ক ছিন্ন করে বর্তমানে আলাদা থাকছেন এক সময়ের জনপ্রিয় তারকা জুটি শাকিরা-পিকে। তবে সম্পর্ক ছিন্ন করার পর থেকেই নিজেকে গুটিয়ে

নিয়েছিলেন কলম্বিয়ান সংগীতশিল্পী। অবশেষে মুখ খুলেছেন তিনি। স্প্যানের কর সংক্রান্ত বিষয় ও পিকেকে নিয়ে কথা বলেছেন এ দিন।

২০১০ বিশ্বকাপে শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানে কেঁপে ছিল গুটা ফুটবল বিশ্ব। সেই গানেই মুগ্ধ হয়ে বিশ্বকাপ জিতে শাকিরাকে প্রেমের প্রস্তাব দেন স্প্যানিশ তারকা জেরার্ড পিকে। এরপর দীর্ঘ সময় এক সাথে থেকেছেন। তাদের ঘরে এসেছে দুই ছেলে। তবে টিকেনি সেই সম্পর্ক। বর্তমানে দুই ছেলের ভবিষ্যৎ হেফাজত নির্ধারণ নিয়ে দু’জনকেই যেতে হচ্ছে আদালতে।

তবে বিচ্ছেদের পর থেকেই সব কিছু থেকেই নিজেকে দূরে রাখছিলেন শাকিরা। গত ক মাসের এই সময়টাকে ‘অন্ধকারতম সময়’ বলে অভিহিত করে শাকিরা বলেন, ‘আমি মনে করি সঙ্গীত জীবনের একটি ভেলা। এমন কিছু সময় আসে যখন মেঝে থেকে নিজের ভাঙা টুকরোগুলি তুলতে হয়। গানই একমাত্র উপায় এখান থেকে বের হওয়ার। নিজেকে আবার একত্রিত করার। আমি একজন মা এবং আমার বাচ্চারা আমার ‍উপর নির্ভর করে। ’

পিকের বিষয়েও কথা বলেছেন শাকিরা। ব্রেক আপের বিষয়ে নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে এই বিষয়ে কথা বলা সত্যিই কঠিন। আমি চুপচাপ রয়েছি। কারণ আমি এখনও এটির মধ্য দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি জনসাধারণের চোখে আছি এবং কারণ আমাদের বিচ্ছেদ নিয়মিত বিচ্ছেদের মত নয়। ’

তিনি আরও বলেন, ‘এটি কেবল আমার জন্যই নয়, আমার বাচ্চাদের জন্যও কঠিন ছিল। অবিশ্বাস্যভাবে কঠিন। আমি আমার বাড়ির সামনে ২৪ ঘণ্টায় পাপারাজ্জিরা ঘোরাফেরা করে। আমার নিজের ঘর ছাড়া এমন কোনও জায়গা নেই যেখানে আমি আমার বাচ্চাদের তাদের থেকে লুকিয়ে রাখতে পারি। পরিবার নিয়ে পার্কে হাঁটতে পারি না। আইসক্রিম খেতে যেতে পারি না। পাপারাজ্জি আমাদের অনুসরণ করে। আমি আমার সামনে পরিস্থিতি লুকানোর চেষ্টা করেছি। বাচ্চাদের এটা থেকে দূরে রাখার চেষ্টা করি, কারণ এটাই আমার জীবনের এক নম্বর মিশন।

এরপর তিনি স্প্যানিশ কর্তৃপক্ষের কাছ থেকে ট্যাক্স জালিয়াতির অভিযোগে নিজেকে রক্ষা করার কথা জানান।

শাকিরা বলেন, ‘আমি যা বিশ্বাস করি তার জন্য আমাকে লড়াই করতে হবে। কারণ এগুলি মিথ্যা অভিযোগ। প্রথমত, আমি সেই সময়ে বছরে ১৮৩ দিন ব্যয় করিনি। আমি সারা বিশ্বে আমার পেশাদার প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত ছিলাম। দ্বিতীয়ত, মামলা করার আগেও তারা আমার কাছে যা পাওনা দাবি করেছিল তার সবই পরিশোধ করে দিয়েছি আমি। তাই আজ পর্যন্ত, আমি তাদের কাছে শূন্য পাওনা। আর এটা সুপরিচিত যে স্প্যানিশ কর কর্তৃপক্ষ প্রায়শই এটা করে না। শুধুমাত্র আমার মতো সেলিব্রিটিদের যেমন রোনালদো, নেইমার, মেসিদের মতো নিয়মিত করদাতার সাথে এ সব অন্যায় করে। তবে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং ন্যায়বিচার আমার পক্ষেই হবে বলে আশা করি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu