1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৮ বছরেও ডাকেননি, বিনা নিমন্ত্রণে করণের শোতে হাজির গৌরী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

জনপ্রিয় টিভি শো কফি উইথ করণের সিজন-৭ এরইমধ্যে বেশ সারা ফেলেছে ভক্তদের মধ্যে। কারণ, বলিউডের স্টার ভাবনা পান্ডে এবং মাহিপ কাপুর সঙ্গে করণের আড্ডার

উপস্থিত হয়েছিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। এই প্রথম গৌরীকে দেখা গেল করণের আড্ডায়। যেখানে বিনা নিমন্ত্রণে শোতে হাজির হয়েছেন বলে জানিয়েছেন গৌরী।যা ব্যাপক সারা ফেলেছে ভক্তমনে।

 

কফি উইথ করণ সিজন ৭-এর এই শোতে হাজির হওয়ার কথা ছিল শাহরুখ খানের। তবে পাঠান ছবি মুক্তির আগে কোনো ভাবেই কোথাও হাজির হতে রাজি নন শাহরুখ। সেই কারণেই হাজির হতে হয়েছে গৌরী খানকে। তবে করণের সঙ্গে তার বন্ধুত্ব বরাবরই ছিল তুঙ্গে।

এরইমধ্যে পর্বের টিজার প্রকাশিত হয়েছে। যা ইতিমধ্যেই ভক্তদের নজর কেড়েছে। যেখানে খুনসুটিতে মাততে দেখা গেছে গৌরী ও করণকে। তবে বলিউড হাঙ্গামার একটি সাক্ষাত্কারে, গৌরী স্বীকার করেছেন যে, করণ তাকে শোতে থাকতে বলেননি। শাহরুখ পত্নী আরও শেয়ার করেছেন যে তিনি তার বন্ধু মহীপ এবং ভাবনার সঙ্গে কেবল আড্ডা দিতেই উপস্থিত হয়েছিলেন করণের শোতে।

গৌরী বলেন, ‘আমি বলতেই পারি যে করণ কোনো দিনও আমায় ডাকেনি। এই ১৮ বছরে, তিনি আমাকে হয়তো একবার জিজ্ঞাসা করেছিলেন বা সম্ভবত তিনি আমাকে জিজ্ঞাসা করেননি। এত বছর কেটে গেছে মনেও নেই। তবে অবশ্যই, করণ একজন খুব ভাল বন্ধু এবং এটি সত্যিই মজার ছিল কারণ আমি মহীপ এবং ভাবনার সাথেই এসেছি। আমি জানতাম যে এখানে অনেক খুনসুটি ও মজা হবে। ’

শোতে তার উপস্থিতি সম্পর্কে কথা বলার সময় গৌরী আরও বলেন, করণের শোতে নিমন্ত্রণ পেতে হলে যথেষ্ট ‘গ্ল্যাম’ হতে হবে। অন্যথায়, করণ জোহর শোতে সেই সেলিব্রিটিকে ডাকবেন না। ’

শোতে পরিবার নিয়ে নানা গল্প করেছেন গৌরী। তালিকা থেকে বাদ পড়েননি সুহানা থেকে শাহরুখ খানও। তবে শো’য়ের বিশেষ আকর্ষণ ছিল শুটিং এর কাজে ব্যস্ত থাকা শাহরুখের সাথে গৌরীর ফোন কল। এমনই নানা মজার উপাদানে ভরপুর কফি উইথ করণের এই স্পেশাল পর্বটি।

 

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu