1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১১ দিনে ভারতে গেল ৬১৮ মেট্রিক টন ইলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে গত ১১ দিনে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে মাত্র ৬১৮ মেট্রিক টন ইলিশ। গতকাল সোমবার বিকালে ১৪ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির হয়েছে। এ নিয়ে ৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ১১ কার্যদিবসে মোট ৬১৮ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হলো।

ভারতে ইলিশ রপ্তানি হবে মোট ২ হাজার ৯৫০ মেট্রিক টন।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। তবে পর্যাপ্ত ইলিশ না পাওয়া ও বাজারে দাম বৃদ্ধির কারণে সম্পূর্ণ ইলিশ রপ্তানিতে সংশয় রয়েছে।

 

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর ফিশারিজ ইন্সপেক্টর আসওয়াদুল জানান, ইলিশ রপ্তানির ২০২১-২০২৪ এর নীতিমালা অনুযায়ী দুই দফায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে ৫৯টি প্রতিষ্ঠানকে মোট ২ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। গত ৫ সেপ্টেম্বর  থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি হয়েছে ৫১৬ মেট্রিক টন এবং রোববার ও সোমবার (১৮ ও ১৯ সেপ্টেম্বর) এই দুই দিনে রপ্তানি হয়েছে ১০২ মেট্রিক টন ইলিশ।

তিনি জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্ত সাপেক্ষে রপ্তানির এই আদেশ কার্যকর থাকবে। বেশির ভাগ ইলিশ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হবে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠানরা জানিয়েছেন।

প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রতি কেজি ৯৪৮ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে। ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো ৫৯টি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu