1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্ত্রীকে কুপিয়ে জখমের অভিযোগে স্বামীকে গণধোলাই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৯ সময় দর্শন

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে তার স্বামী। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শামীমকে গণধোলাই দিয়ে আটক করে রাখে স্থানীয়রা।

ভুক্তভোগী ময়মনসিংহের কোতোয়ালী থানার মৃধাপাড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে ঝর্ণা আক্তার(২৫)। অভিযুক্ত শামীম(২৮) শেরপুরের নকলা সদরের ফজল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ বছর আগে শামীমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় ঝর্ণা আক্তারের। বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহের সৃষ্টি হয়। পরে জীবিকার তাগিদে ৩ সন্তানকে সাথে নিয়ে শ্রীপুরের মাধখোলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে পোশাক কারখানায় চাকুরি করতেন। কিছুদিন যেতে না যেতেই ঝর্ণা আক্তারকে যৌতুকের জন্য চাপ দেয় শামীম।

পরে বাধ্য হয়ে বাবার বাড়ি থেকে ব্যবসা করার জন্য ২ লাখ টাকা এনে দেয় ঝর্ণা। সেই টাকা মাদক সেবন করে শেষ করার পর আবারও ২ লাখ টাকার যৌতুক দাবি করেন তিনি। যৌতুকের টাকা না দেয়ায় আজ সকালে স্ত্রী ঝর্ণা আক্তারকে বটি দিয়ে কুপিয়ে জখম করে শামীম। ঝর্ণার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শামীমকে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। এ ঘটনায় ঝর্ণা আক্তার স্বামী শামীমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu