লোকাল গর্ভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে-৩ এর অগ্রগতি ও অর্জন অবহতিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই
কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত
ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর
আলম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,
রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন সহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, এলজিএসপি মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়নের গ্রামীণ
অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। ২০১৭ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৬ বছর মেয়াদী এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৭৪৪ কোটি টাকা। এতে বাংলাদেশ সরকার ৩ হাজার ১৫৩ কোটি টাকা ও
বিশ^ব্যাংক থেকে ২৫৯১ কোটি টাকা ঋণ পাওয়া গেছে। এই প্রকল্পের বরাদ্দের টাকা সরাসরি দেশের ৪৫৭১ টি ইউনিয়ন পরিষদের ব্যাংকে পাঠানো হয়েছে। এলজিএসপি মাধ্যমে গ্রামের রাস্তাঘাট,
ব্রিজ কালর্ভাট, পরিবেশ উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বিকাশেও কাজে লাগছে।