1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাখাইনের ৩৬ ফাঁড়ি বিরোধীদের দখলে

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

গত বছর অর্থাৎ ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসে জান্তা সরকার। এরপরই বিক্ষোভে নামে দেশটির জনগণ। জান্তা সরকারকে ক্ষমতা থেকে উৎখাতে যুদ্ধ ঘোষণা করে দেশটির জাতীয় ঐক্য সরকার (এনইউজি)। ক্ষমতা দখলের দীর্ঘ ১৭ মাসে প্রতিরোধ বাহিনী ও সশস্ত্র সংগঠনগুলোর (ইএওএস) কাছে ৯০টি ফাঁড়ির দখল হারিয়েছে জান্তা সরকার।

খবর ইরাবতির।

 

নিজেদের প্রতিবেদনে থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের দৈনিক দ্য ইরাবতি জানায়, সশস্ত্র সংগঠনগুলোর দাবি, জান্তা সরকারের ক্ষমতা দখলের ১৭ মাসে তাদের থেকে ৯০টি ফাঁড়ি দখলে নিয়েছে তারা। এর মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ৩৬টি ফাঁড়ি রয়েছে।

দখলকৃতগুলো মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ফাঁড়ি রয়েছে; যেগুলো মিয়ানমার সেনাবাহিনীদের অস্ত্র ও খাদ্য সরবরাহে ব্যবহৃত হতো।

সশস্ত্র সংগঠনগুলো বলছে, তারা রাখাইন রাজ্যের ৩৬টি, কাচিন রাজ্যের ২০টি, কায়াহ রাজ্যের ১৯টি, কারেন রাজ্যের ১২টি ও চিন রাজ্যের তিনটি ফাঁড়ি দখলে নিয়েছে।

রাখাইনের ফাঁড়ি নিয়ে ইএওএস বলছে, রাজ্যের মংড়ু শহরের ৩০টি ও পালেতোয়া শহরের ছয়টি ফাঁড়ি দখল করা হয়েছে।

আগস্টের শেষের দিকে বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লীগ অব আরাকানের (ইউএলএ) সামরিক শাখা আরাকান আর্মি পালেতোয়ার পাঁচটি ফাঁড়ি দখলে নেয়। একই সময়ে মংড়ুর একটি ফাঁড়ি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ১৯ পুলিশ সদস্য মারা যায়।

ইরাবতি জানায়, সেখানকার ফাঁড়িগুলো দখলে আকাশ ও আর্টিলারি হামলা চালাচ্ছে জান্তা সরকার। এর মধ্যে বাংলাদেশের আকাশ সীমানায় ঢুকে পড়ে যুদ্ধ উড়োজাহাজ। এমনকি দেশটির অভ্যন্তরে আর্টিলারি পড়ে। এতে করে দেশটিতে থাকা মিয়ানমার দূতকে তলব করে বাংলাদেশ সরকার।

এক পর্যবেক্ষকের বরাতে মিয়ানমারের সংবাদ মাধ্যমটি জানায়, রাখাইনে আরাকান আর্মির দাবির চেয়ে শাসকগোষ্ঠী আরও বেশি ফাঁড়ি হারিয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu