নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে সোহাগ আলী নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।দণ্ডপ্রাপ্ত যুবক সোনারগাঁ থানার সাহাপুর এলাকার মো. আলাউদ্দিনের ছেলে সোহাগ আলী।
এ বিষয়ে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে সোহাগকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সঙ্গে অর্থ দণ্ডও দেওয়া হয়েছে।