1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জগন্নাথপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার স্বীকারোক্তি প্রদান

রনি মিয়া, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ::
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

সুনামগঞ্জের জগন্নাথপুরে আছিয়া বেগম (৫০) এক গৃহবধূকে গলা কেটে হত্যা হত্যার অভিযোগে দায়ের করা হত্যা মামলায় আসামি নুর আহমদ (৫৮) এর স্বীকারোক্তিমুলক জবানবন্দি নিয়েছেন আদালত।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতের ম্যাজিস্টেট আব্দুল আলিম তার জবানবন্দী গ্রহণ করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। হত্যা মামলা আসামি নুর আহমদকে সোমবার সকালে জগন্নাথপুর থানা থেকে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করলে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করেন। এরপর সে স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ার জন্য সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।

এরপর তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নুর আহমদের বড় মেয়ে সাবিনা বেগম (৩২) জানান, আমার বাবার বাড়ীর ঘটনা আমি জানিনা। গলাকাটা হয়েছে জেনে সেখানে গিয়ে আমার স্বামী সহ লোকজন হাসপাতালে আমার মাকে নিয়ে যায়। গতকাল থেকে আমার বাবার বাড়ীতে থাকা একমাত্র ছোট ভাই আমার কাছে আছে। আমার ছোট বোনের বিয়ে হয়েছিল স্বামী তাকে তালাক দিয়ে দিছে এখন সে সৌদি আরবে থাকে।

আরও দুই ভাই কাজের জন্য দুই জায়গা বসবাস করতেছে। আমার বাপের বাড়ীতে ছোট ভাই ও মা, বাবা থাকতেন। নুর আহমদের ছোট ছেলে খালেদ মিয়া (১০) জানান, আমি সকালে ঘুমে ছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার বাবা রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন। পরে আমি জানতে পারি আমার মাকে গলাকাটা হয়েছে। এর পর থেকে ভয়ে আর আমাদের বাড়ীতে যাচ্ছিনা। আমার আপার বাড়ীতে আছি। গত কয়েক দিন আগে আমার বোনের টাকা নিয়ে বাবা ও মায়ের মধ্যে ঝগড়া হয়েছিল। আমি আমার মায়ের হত্যার বিচার চাই।

হত্যা মামলার বাদী মো. মফিজ উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে ফোন ধরে বলেন আমার বাবা জগন্নাথপুরে আছেন। সন্ধার পর বাড়ীতে আসতে পারেন। যাকে হত্যা করা হয়েছে তিনি আমার ফুফু এর হত্যার বিচার চাই। উল্লেখ যে, রোববার সকালে উপজেলার পাইলগাঁও (রানীনগর) গ্রামেআছিয়া বেগম (৫০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় খুন হওয়া নারীর স্বামী নুর আহমদকে (৫৮) আটক করেছিল পুলিশ। ঘটনার সাথে উদ্ধার করা হয়েছিল হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu