1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ছাদখোলা বাসেই সংবর্ধনা দেওয়া হবে সাফ চ্যাম্পিয়নদের

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৬ সময় দর্শন

কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বিজয়ের গল্প লিখেছে বাংলার মেয়েরা। তারা দেশে ফিরলে ছাদখোলা বাসে তাদের সম্মান দেওয়া হবে এমনটা শোনা যাচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার সেই গুঞ্জন সত্যি হলো। সাফ চ্যাম্পিয়ন দল দেশে ফিরলে তাদের ছাদখোলা বাসেই সংবর্ধনা দেওয়া হবে।

গণমাধ্যমে এমনটি জানিয়েছেন  যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

 

তিনি বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন হওয়া জাতীয় নারী ফুটবল দল দেশে ফিরলে তাদের ছাদখোলা বাসেই ট্রফি নিয়ে উদযাপনের সুযোগ ও সংবর্ধনা দেওয়া হবে। তাদের বরণ করতে আমি নিজে বিমানবন্দরে উপস্থিত থাকবো। ’

প্রতিমন্ত্রী বলেন, ‘সানজিদা ফেসবুকে লিখেছেন, তারা বিজয়ী হলে হয়তো কোনো ছাদখোলা বাসে তাদের আসা হবে না। তার এ আক্ষেপে আমরা ব্যথিত হয়েছি। ’

‘ঢাকায় সেভাবে ছাদখোলা কোনো বাস নেই। তারপরেও আমরা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছি। ছাদখোলা বাসেই বিমানবন্দর থেকে সরাসরি বাফুফে ভবনে তাদের নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হবে,’ যোগ করেন তিনি।

এর আগে ফাইনালে নেপালের বিপক্ষে মাঠে নামার আগে যোগাযোগ মাধ্যমে ছাদখোলা বাসে শিরোপা উদযাপন নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন দলের ফুটবলার সানজিদা আক্তার। পোস্টে তিনি লিখেন, ‘ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনী কে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এই ট্রফি জিততে চাই। ’

ম্যাচে কৃষ্ণার জোড়া গোল ও শামসুন্নাহার জুনিয়রের গোলে ৩-১ এ জয় তুলে মেয়েরা। তাতে ইতিহাসের পাতায় নাম লেখা হয়ে যায়। দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ। যে গৌরবের অংশীদার বাংলার প্রতিটি মানুষ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu