1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

২৬ বছর পর স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

মাদারীপুরের শিবচরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে একটি আদালত। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এই রায় প্রদান করেন। এই মামলার অভিযুক্ত পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের রাম রায়েরকান্দি গ্রামের গোপাল চন্দ্র পালের ছেলে গোবিন্দ চন্দ্র পাল তার স্ত্রী মীনালি রানী পালকে পারিবারিক কলহের জেরে শ্বাসরোধ করে হত্যা করে।এই ঘটনার পরই গোবিন্দ চন্দ্র পাল পালিয়ে যায়। পরে শিবচর থানার এসআই আব্বাস উদ্দিন বাদী হয়ে ১৯৯৭ সালের ৯ জানুয়ারি তারিখে নিহত মিনালী রানীর স্বামী গোবিন্দ চন্দ্র পালকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি মাদারীপুর গোয়েন্দ পুলিশের এসআই নাজমুল হক ভূইয়া তদন্ত করে ওই বছরেরই ১ ফেব্রুয়ারি আসামি গোবিন্দ চন্দ্র পালকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।

 

মাদারীপুরের আদালতের পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, শিবচরের চাঞ্চল্যকর এই মামলাটি দীর্ঘ ২৫ বছর ধরে আদালতে বিচারাধীন ছিল। বিচরাধীন সময়ে মামলাটিতে আদালত  ৯ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন অভিযুক্ত গোবিন্দকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu