1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য আজ। সোমবার অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষ্যে দেশটিতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। শেষকৃত্যে অংশ নিতে এরমধ্যে লন্ডনে পৌঁছেছেন বিশ্ব নেতারা। তাদের

আগমন ঘিরে কড়া নিরাপত্তা জোরদার করেছে লন্ডন পুলিশ।

অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ পর্বের শুরুতে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে রানির কফিন রাজধানী লন্ডন ঘুরে উইন্ডসর প্রাসাদের দিকে যাবে। তারপর তাকে সেই প্রাসাদ সংলগ্ন সেইন্ট জর্জ গির্জার কবরস্থানে সমাহিত করা হবে।

রানির শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নিতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, জাপানের সম্রাট নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রীসহ আরও অনেকে লন্ডনে উপস্থিত হয়েছেন।

শেষকৃত্য সরাসরি দেখাবে ব্রিটেনের ১২৫টি সিনেমা হল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, অন্ত্যেষ্টিক্রিয়া পর্বের নানা আনুষ্ঠানিকতা দেখাতে দেশটির বিভিন্ন পার্ক, স্কয়ার এবং গির্জায় বড় পর্দার ব্যবস্থা করা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, বিশ্বজুড়ে যতসংখ্যক মানুষ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে এই শেষকৃত্য দেখবে তা ১৯৯৭ সালে প্রয়াত রাজবধূ ডায়ানার অন্ত্যেষ্টিক্রিয়া, ২০১২ সালে লন্ডনের অলিম্পিক এবং রাজ পরিবারের সদস্যদের বিয়েসহ সাম্প্রতিক সময়ের সব অনুষ্ঠানকে ছাড়িয়ে যাবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu