1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রানির শেষকৃত্যে যোগ দিলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৭ সময় দর্শন

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে রানি দ্বিতীয় এলিজাবেথের ভাবগাম্ভীর্যপূর্ণ রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত আছেন।

লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে কয়েকদিন শায়িত থাকার পর সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর থেকে লন্ডনের ওয়েস্টমিন্টার অ্যাবে-তে ব্রিটেনের প্রয়াত রানিকে চিরবিদায় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

প্রথমে ওয়েস্টমিনস্টার হল থেকে রানির কফিন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নেওয়া হয়।এখানে কয়েক হাজার লোকের উপস্থিতিতে ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠিত হয়। রানিকে সম্মান জানানোর বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে থেকে রানির মরদেহ উইন্ডসর ক্যাসেলে নেওয়া হবে এবং সেখানে আরেকটি প্রার্থনার পারিবারিকভাবে রানিকে কবর দেওয়া হবে।

 

বৃ্টিশ রাজপরিবার ছাড়াও ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস, কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এই অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যোষ্টিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যানামুয়েল ম্যাক্রোন ও তার স্ত্রী ব্রিজিট ম্যাক্রন, জাপানের রাজা নারুহিতো, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স, নরওয়ের রাজা হার্লড, ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং রানি রানিয়া আল-আবদুল্লাহ, কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা, ওমানের সুলতান হাইথাম বিন তারিক, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দিয়েছেন।

গত ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ব্যালমোরাল প্রাসাদে ৭০ বছর রাজত্ব করা ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ মেয়াদি রাজশাসক রানি দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। রাণী দ্বিতীয় এলিজাবেথ ১৯৫২ সালে সিংহাসনে আরোহন করেছিলেন।

গতকাল রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাকিংহাম প্যালেসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের সম্মানে ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা।

যুক্তরাজ্যের লন্ডনে রাণী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন সফর শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন যোগ দিতে সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক যাবেন তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu