1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জোর দাবি মুক্তিযুদ্ধ-মন্ত্রীর

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ সময় দর্শন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশে সংঘটিত জেনোসাইড ইস্যুতে জাতিসংঘের স্বীকৃতির দাবিতে স্বাধীনতার পক্ষের সব শক্তিকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক । রোববার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘১৯৭১-এ বাংলাদেশ জেনোসাইডের স্বীকৃতি চাই: জাতিসংঘ স্বীকৃতি দাও’ শীর্ষক  সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মুক্তিযুদ্ধের ৫১ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনের ৩ নম্বর এজেন্ডায় মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইড ইস্যুটি অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসুগ), আমরা একাত্তর এবং প্রজন্ম একাত্তরের সম্মিলিত আবেদনে এই এজেন্ডা অন্তর্ভুক্ত করানো সম্ভব হয়েছে।একইসঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদ আগামী ৩ অক্টোবর, বাংলাদেশ জেনোসাইড ইস্যুতে আলোচনার জন্য জেনেভায় জাতিসংঘ ভবনে একটি হল বরাদ্দ করেছে।

 

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫১তম অধিবেশনে বাংলাদেশ জেনোসাইড ইস্যুটি নিয়ে জোরালো আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা একাত্তর, প্রজন্ম ’৭১ এবং বাসুগ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মূল বক্তব্য উপস্থাপন করেন আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ও রম্য লেখক হিলাল ফয়েজী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রজন্ম একাত্তর এর সভাপতি আসিফ মুনীর এবং জেনোসাইড বিশেষজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দত্ত। বাসস’র বিশেষ প্রতিনিধি মাহফুজা জেসমিন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, ‌‘পৃথিবীর ইতিহাসে এত সংক্ষিপ্ততম সময়ের মধ্যে এত বেশি সংখ্যক লোককে হত্যা করার নজির নেই। পাকিস্তানি হানাদার বাহিনী জেনোসাইডের সেই নৃশংসতার নজির সৃষ্টি করেছে। হত্যা, ধর্ষণ, লুঠতরাজ, উৎখাত, উৎপীড়নসহ একটি জাতিকে বিপন্ন করার সব চেষ্টাই তারা করেছে। স্বাধীনতার পর ৫১ বছর অতিক্রান্ত হলেও এই নৃশংসতার ঘটনাকে জেনোসাইড হিসেবে জাতিসংঘ আজও স্বীকৃতি দেয়নি। ’

তিনি বলেন, ‘জাতিসংঘ মানবাধিকার পরিষদের আগামী ৩ অক্টোবরের আলোচনায় এই দাবিকে জোরালোভাবে উপস্থাপনের জন্য স্বাধীনতার পক্ষের সব শক্তিকে একযোগে কাজ করতে হবে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে সংঘটিত জেনোসাইড সম্পর্কে বুকলেট, পেপার, স্থিরচিত্র, ভিডিও  উপস্থাপন করে বিষয়টি জাতিসংঘের নজরে আনতে হবে। ’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে সংঘটিত জেনোসাইড এর আন্তর্জাতিক ও জাতিসংঘের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসুগ), আমরা একাত্তর, প্রজন্ম একাত্তর, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রকল্প এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মতো সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগের ফলে এ প্রচেষ্টা আরও জোরালো হবে। ’

অনুষ্ঠানে রম্য লেখক হিলাল ফয়েজী বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংঘটিত জোনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতির সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধের নব পর্যায়ের সংগ্রাম। জেনোসাইডের স্বীকৃতির দাবিতে আমাদের নব পর্যায়ের এই লড়াই অব্যাহত থাকবে। আসুন আমরা মুক্তিযুদ্ধের জেনোসাইডের স্বীকৃতি আদায়ের লড়াইয়ে সোচ্চার হই। ’

প্রজন্ম ’৭১ এর সভাপতি আসিফ মুনীর বলেন, ‘আঞ্চলিক রাজনীতি ও বৈশ্বিক রাজনীতির অংশ হিসেবে মুক্তিযুদ্ধে সংঘটিত জেনোসাইডের স্বীকৃতি পাওয়া খুব সহজ নয়। তবে, আশার বিষয় হলো দেরিতে হলেও জাতিসংঘ বিষয়টি নথিভুক্ত করেছে। জেনোসাইডের স্বীকৃতি যদি আসে তাহলে আমাদের ক্ষত কিছুটা প্রশমিত হবে। মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানেরা যুগ যুগ ধরে যে বেদনা বয়ে চলেছেন তাদের প্রতি কিছুটা হলেও সুবিচার করা হবে। ’

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu