1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আজ সালমান শাহ’র ৫২তম জন্মদিন

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সালমান শাহর ৫২ তম জন্মদিন। ১৯৭১ সালের এই দিনে জন্মেছিলেন তিনি।  ক্ষণজন্মা এই নায়ক মাত্র ২৭টি চলচ্চিত্র ও বেশ কিছু নাটকের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন তারুণ্যের প্রতীক। আজও তিনি বাস করেন কোটি ভক্তের হৃদয়ে।

জন্মদিনে সালমান শাহকে ঘিরে সিনেমা অঙ্গনে সরাসরি তেমন কোনও আয়োজনের খবর পাওয়া যায়নি। তবে ‘সালমান শাহ ভক্ত ঐক্যজোট’ নামের একটি দল নায়কের জন্মদিন উদযাপনের আয়োজন করেছে। যেটা অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্টুরেন্টে। বিকাল ৪টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত। যাতে অংশ নিতে হলে ভক্তদের গুনতে হবে ৮শ’ টাকা।

সালমান শাহ তার সময় থেকে অনেক এগিয়ে ছিলেন। দর্শকনন্দিত এই অভিনেতার ক্যারিয়ারের সূচনা হয়  টেলিভিশন নাটক দিয়ে। সেটা ১৯৮৫ সালের ঘটনা। এরপর ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। মাত্র সাড়ে তিন বছরে তিনি ২৭টি সিনেমায় কাজ করেছিলেন।  এর মধ্যে অধিকাংশই ছিল সফল, দর্শকপ্রিয়।  তার অভিনীত ছবিগুলোর মধ্যে অন্যতম অন্তরে অন্তরে, সুজন সখী, স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা, চাওয়া থেকে পাওয়া, জীবন সংসার, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, মায়ের অধিকার, এই ঘর এই সংসার, তোমাকে চাই, আনন্দ অশ্রু, বুকের ভেতর আগুন ইত্যাদি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। যদিও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, সালমান শাহকে হত্যা করা হয়নি, তিনি আত্মহত্যাই করেছেন। তবে তার পরিবার ও ভক্তরা এই তদন্ত কখনও গ্রহণ করেননি। বরং তাদের দাবি, সালমানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu