1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হোস্টেলে ৬০ ছাত্রীর গোসলের ভিডিও ভাইরাল, উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৩০ সময় দর্শন

ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে গার্লস হোস্টেলের প্রায় ৬০ জন ছাত্রীর গোসল করার দৃশ্য ছড়িয়ে পড়েছে অনলাইনে। গোপনে মোবাইল ফোনে ধারণ করেছিলেন তাদেরই এক সহপাঠী। সেই ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ ছাত্রী। এ ঘটনা সামনে আসতেই বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

ভারতীয় একধিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

এ ঘটনায় জড়িত এক ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্রী স্বীকার করেছে যে সে একটি ভিডিও তৈরি করে সিমলায় তার পরিচিত একজনকে সেই ভিডিও পাঠায়। এরপরই ভাইরাল হয়ে যায় সেই ‘গোসলের ভিডিও’।

খবরে বলা হয়, ওই বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে থাকা ৬০ জন ছাত্রীর গোসলের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাদের মধ্যে ৮ জন আত্মহত্যার চেষ্টা করেছে বলেও জানা গেছে। তাদের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যেসব ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে তারা সবাই এমবিএ’র ছাত্রী। তাদের অভিযোগ, অভিযুক্ত ছাত্রী দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করে তার বন্ধুকে পাঠাচ্ছিল। অনলাইনে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি সামনে এসেছে।

অন্যদিকে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা সামনে আসার পরপরই আন্দোলনে ফেটে পড়েন ছাত্রীরা। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। গোটা বিশ্ববিদ্যালয় চত্ত্বর কার্যত শিক্ষার্থীদের দখলে চলে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে পুলিশ।

কিন্তু ছাত্রীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করেছে। এছাড়া এ বিষয়ে তারা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। খুব শিগগিরই ইন্টারনেট থেকে ভিডিওগুলো সরিয়ে দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারম্যান মনীষা গুলাটি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, চণ্ডীগড় ইউনিভার্সিটিতে একটি মেয়ে অনেক ছাত্রীর আপত্তিকর ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দিয়েছে অনলাইনে। এর সাথে জড়িত সকল অপরাধীই কঠোরতম শাস্তি পাবে। ভিকটিম মেয়েদের সাহস আছে। আমরা সবাই আপনাদের সাথে আছি।

এ বিষয়ে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বলেন, এমন ন্যক্কারজনক ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর একজন যিনি ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, দু’জনেই হিমাচলের বাসিন্দা। যে ছাত্রী ওই ভিডিও তার এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu