1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

হচ্ছে না, আফগানদের বিপক্ষে বাংলাদেশে ‘এ’ দলের সিরিজ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

আগামী মাসেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দুবাই উড়াল দেওয়ার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। তবে সেটি আর হচ্ছে না। অর্থ সংকটের কারণে, জাতীয় দল থেকে বাদ পড়া কিংবা ভবিষ্যৎ ক্রিকেটারদের নিয়ে গড়া ‘এ’ দলের আসন্ন আফগান সিরিজটি বাতিল করেছে বিসিবি।

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে এরইমধ্যে অনুশীলনে ব্যস্ত সময় পার করছিলেন মুমিনুল হক-এনামুল বিজয়রা।

তবে আর্থিক জটিলতায় ‘এ’ দলের দুবাই যাওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছেন, ক্রিকেট অপারেশান্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

 

এর আগে গেল মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর করে বাংলাদেশ এ দল। ক্যারাবীয় অঞ্চলে চারদিনের ম্যাচ ও ওয়ানডে ম্যাচ খেলে এসেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেখানে পারফর্ম করার সুবাধে এশিয়া কাপে খেলার সুযোগ পায় সাব্বির রহমান ও নাঈম শেখ। এবারের সফরেও মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এনামুল হক বিজয়দের দুবাইতে যাওয়ার কথা ছিল।

তবে ‘এ’ দলের সিরিজ বাতিল হওয়ায় আপাতত জাতীয় লিগেই ব্যস্ত সময় পার করবে ক্রিকেটাররা। ‘এ’ দলের সিরিজ সামনে রেখে দেশে ফেরার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। তবে খেলা না থাকায় আপাতত দেশে ফেরার প্রয়োজন হচ্ছে না তার। তবে নভেম্বরে ভারত সফরের আগে দলের সঙ্গে যোগ দেবেন এই আফ্রিকান কোচ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu