1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভূমিকম্পের পর তাইওয়ানে সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

তাইওয়ানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪৪ মিনিটে দক্ষিণ-পূর্ব তাইওয়ানে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরেই তাইপে কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করে।

মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে আল জাজিরা জানায়, দুপুর ২ টা ৪৪ মিনিটে তাইতুং শহরের প্রায় ৫০ কিলোমিটার উত্তরে সাগরের দশ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে।

অন্যদিকে সংবাদ সংস্থা রয়টার্স বলছে, রিক্টার স্কেলে ভূকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।

 

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল-জাজিরা জানায়, তাইতুং  দ্বীপের আবহাওয়া অফিস বলেছে, ভূমিকম্পের জন্য ট্রেনে বগি লাইনচ্যুত হয়েছে। একই সঙ্গে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

একটি স্থানীয় সংবাদ মাধ্যম নিজেদের প্রতিবেদনে জানায়, ভূমিকম্পে একটি দোতলা আবাসিক ভবন এবং একটি কনভেনিয়েন্স স্টোর ধসে পড়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে।

তাইওয়ান রেল কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে পূর্ব তাইওয়ানের ডংলি স্টেশনের প্ল্যাটফর্মের ছাউনির কিছু অংশ ধসে পড়ে। এ ছাড়া রেলের তিনটি বগি লাইনচ্যুত হয়। সেখানে থাকা প্রায় ২০ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে শানিবার সন্ধ্যায়ও একই অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা তাইওয়ানের নিকটবর্তী দ্বীপগুলোতে সুনামির সতর্কতা জারি করেছে। তারা ধারণা, বিকেল নাগাদ তিন ফুটের বেশি জলোচ্ছ্বাস হবে।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রও একটি সতর্কবার্তা পাঠিয়েছে। তারা বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার উপকূল জুড়ে বিপজ্জনক সুনামি ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।

তাইওয়ানে নিয়মিত ভূমিকম্প অনুভূত হয়। কারণ দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu