1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ব্লাউজ কিনে দিতে অনলাইনেই শুরু হলো চাঁদা তোলা, কত পেলেন?

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

পরনে নেই ব্লাউজ। শাড়ি পরেই লাইভে আসলেন নিধি চৌধুরি। এতেই বাধে বিপত্তি। টুইটার ব্যবহারকারীরা আঁতকে উঠেছেন তার পোশাক দেখে।

খোলা চুলে নীল রঙের একটি শাড়ি পরেছেন তিনি। তবে শাড়ির পাশে জ্যোতিষীর ব্লাউজটি ‘অদৃশ্য’। দৃশ্যমান তার অনাবৃত কাঁধ, হাত, গলার নীচের বেশ কিছুটা অংশ। তাকে দেখে অনেকের প্রশ্ন- ‘আরে, আপনার ব্লাউজ কোথায়!’ এমন ঘটনা ঘটেছে ভারতে।

 

জ্যোতিষচর্চার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় নিধি চৌধুরি।  সম্প্রতি তিনি ভাইরাল হয়েছেন, তার একটি ভিডিওর জন্য।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে শনির ফের কাটাতে দুঃস্থদের সাহায্য করার পরামর্শ দিয়েছিলেন নিধি। এক টুইটার ব্যবহারকারী তাকে লেখেন, ‘আমার তো আপনাকে দেখেই সবচেয়ে দুঃস্থ বলে মনে হচ্ছে। আপনি বরং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি দিন, আমি আপনাকেই কিছু সাহায্য করি। ‘

জবাবে নিধিও ওই মন্তব্যকারীকে অনলাইন লেনদেনের আইডি পাঠান। তাতে টাকা পাঠিয়ে ওই মন্তব্যকারী একটি স্ক্রিনশট শেয়ার করতেই জ্যোতিষীর জন্য ব্লাউজের টাকা পাঠানোর ধুম পড়ে। জ্যোতিষীকে ব্লাউজের টাকা পাঠানো নিয়ে একের পর এক ব্যঙ্গচিত্রও ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে।

পরে নিধি অন্য একটি ভিডিও করে তাকে নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন। নিধি বলেন, ‘আপনাদের মিম দেখে আমি খুব হেসেছি। তবে অবাক হয়েছি এটা দেখে যে, নিজেদের জীবনের সমস্ত সমস্যা সামলে আপনাদের আমার ব্লাউজ নিয়ে ভাবারও সময় আছে! আপনাদের ভুল ভাঙিয়ে জানাই আমি ব্লাউজ পরেছিলাম। তবে ওই ব্লাউজটি ছিল ওয়ান শোল্ডার। অর্থাৎ এক কাঁধ খোলা। ‘

তার ব্লাউজের জন্য কত টাকা পেয়েছেন, তা-ও জানিয়ে নিধি বলেন, ‘অনেকেই টাকা পাঠিয়েছেন। তবে বেশির ভাগই আটানা-চারানা গোছের। তবে সে সব মিলিয়ে ১৩০০-১৪০০ টাকা মতো হাতে পেয়েছি আমি। ‘

নিধি চৌধুরি নিজেকে জ্যোতিষী ছাড়াও যাপন বিশেষজ্ঞ, ফ্যাশন সচেতন বলে পরিচয় দেন তিনি। তবে তার নিজের ফ্যাশন এ ভাবে টুইটারে মানুষজনকে সচেতন করে তুলবে, এমনকি তাঁকে ব্লাউজ কিনে দেওয়ার টুইটারে চাঁদা তোলা শুরু হবে, তা তিনি হয়তো ভাবতে পারেননি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu