অন্য দিনের মতই স্বাভাবিক ভাবেই কাটছিলো আমেরিকার ওমাহা প্রদেশের স্যাম কারির দিন। আচমকা দেখলেন গুগল থেকে তার অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা এসেছে! যা দেখে স্বাভাবিক ভাবেই চক্ষু চড়কগাছ হবার উপক্রম। টাকার অঙ্কটা প্রায় ২ লক্ষ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩০ লাখ টাকাকিন্তু হঠাৎ গুগল কেন এত টাকা পাঠাল, তা বুঝতে পারছিলেন না আমেরিকার ওই ব্যক্তি।
এক সঙ্গে এত টাকা পেয়ে খানিকটা ঘাবড়েও গিয়েছিলেন স্যাম। এই ঘটনা গত বুধবার টুইট করেছেন তিনি। তবে এত টাকা পেয়ে উল্লসিত হননি তিনি। বরং চিন্তা বাড়িয়েছে তাঁর। তাই এক টাকাও খরচও করেননি স্যাম।
টুইটারে তিনি লিখেছেন, ‘তিন সপ্তাহেরও বেশি হয়ে গেল, গুগল আমায় ২ লক্ষ ৪৯ হাজার মার্কিন ডলার পাঠিয়েছে। কোনও কি উপায় রয়েছে গুগলের সঙ্গে যোগাযোগ করার?’ সেই সঙ্গে তিনিও এ-ও লেখেন যে, যদি টাকা ফেরত চান, তাতে কোনও সমস্যা নেই।