1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফুল ইসলাম শরীফকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোরগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শরিফুল ইসলামের কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী) সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে তাকে কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে, শুক্রবার বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় দু’পক্ষের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক শামীম আহমেদের ওপর হামলা করে সভাপতি শরীফুল ইসলামের অনুসারীরা।এ সময় বর্ধিত সভা পণ্ড হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে মঞ্চ ত্যাগ করেন কেন্দ্রীয় নেতারা। পরে অডিটোরিয়াম থেকে বের হয়ে বাইরে চলে যান সাধারণ সম্পাদক শামীম ও তার অনুসারীরা। সেখানে সভাপতির উপস্থিতিতে আবারও তার ওপর হামলা করা হয়। হামলায় সাধারণ সম্পাদক শামীমসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu