1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১৩ লাখ টাকায় এক ট্রলার ইলিশ বিক্রি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ৫৯ মণ ইলিশ ধরা পড়েছে। ইলিশগুলো নিলামে ১৩ লাখ ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে এসব ইলিশ বিক্রি করা হয়। মাছগুলো কিনে নেন মেঘনা ফিশিং এজেন্সি।এ ঘটনায় উচ্ছ্বসিত ভোলার মনপুরার জেলেরা।

 

ট্রলারের মালিক উৎফল মাঝি বলেন, ১২ জন জেলে নিয়ে তিন দিন আগে ভোলার মনপুরা থেকে মাছ ধরতে সাগরে গিয়েছিলাম। এ সময় বিভিন্ন সাইজের ৫৯ মণ ইলিশ পাওয়া গিয়েছে। মাছগুলো চেয়ারম্যানঘাটে নিয়ে গেলে মেঘনা ফিশিংয়ে নিলামে ২২ হাজার ১০০ টাকা মণ দরে মোট ১৩ লাখ তিন হাজার ৯০০ টাকায় কিনে বিক্রি হয়।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস বলেন, গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন গভীর সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এর সুফল হিসেবে এখন সাগরে গিয়ে জেলেরা বেশি পরিমাণ মাছ পাচ্ছেন। সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে ভবিষ্যতে জেলেদের জালে আরও বেশি বেশি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu