1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

১০০ কর্মচারীকে বরখাস্ত করলেন ব্রিটেনের নতুন রাজা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

রানি এলিজাবেথের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে রাজসিংহাসনে বসেন ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লস। কিন্তু রাজার দায়িত্ব নেয়ার পর রাজ দরবারের অন্তত ১০০ কর্মচারীকে বরখাস্ত করছেন তিনি। ইতোমধ্যে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ফলে ব্রিটিশ সিংহাসনে বসতে না বসতেই সমালোচনার মুখে পড়েছেন নতুন রাজা। রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান এখনও শেষ হয়নি। স্বাভাবিকভাবেই ব্রিটেন থেকে শোকের আবহ কাটেনি। এ অবস্থায় এমন সিদ্ধান্ত নেয়ায় জনরোষে পড়েছেন তৃতীয় চার্লস। তার তীব্র নিন্দা করেছে কর্মী সংগঠনগুলো।

প্রতিবেদনে বলা হয়, শিগগির নিজেদের পুরোনো বাসস্থান ছেড়ে সস্ত্রীক বাকিংহ্যাম প্যালেসে উঠবেন রাজা চার্লস। এজন্য আগের বাসস্থান ক্ল্যারেন্স হাউস থেকে শতাধিক কর্মী ছাঁটাই করছেন তিনি। কারণ, তাদের আর দরকার নেই।

এক বিবৃতিতে রাজপরিবার জানিয়েছে, নবাগত রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলার বাড়ির কাজকর্ম আপাতত স্থগিত থাকবে। এজন্য সেসব কর্মচারীকে বাদ দেয়া হচ্ছে। তারা বিশ্বস্ততার সঙ্গে এতদিন দায়িত্ব পালন করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। তবে অবিলম্বে সবাইকে পুনরায় কাজ দেয়ার চেষ্টা করা হবে।

কিন্তু বিষয়টি প্রকাশ্যে আসার পর চার্লসের প্রতি ক্ষোভ ঝেড়েছে কর্মচারী সংগঠন পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন। সংগঠনটির সাধারণ সম্পাদক মার্ক সেরওয়াটকা বলেন, আমরা অনুমান করেছিলাম, রাজপরিবারের কার্যপ্রণালিতে কিছু রদবদল ঘটবে। তবে এত দ্রুত এ সিদ্ধান্ত নেয়া ঠিক হয়নি।

প্রথা অনুযায়ী, রানি এলিজাবেথের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে রাজসিংহাসনে বসেন চার্লস। তবে তাকে রাজা ঘোষণার অনুষ্ঠানেই কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়। কলম রাখা নিয়ে তাদের ওপর মেজাজ হারান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu