1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কা, দুই দাখিল পরীক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেলে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক পরীক্ষার্থী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আমুয়াবাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

নিহত পরীক্ষার্থীরা হলো উপজেলার এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাইম খান (১৫) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান (১৫)। আহত পরীক্ষার্থীর নাম রানা। তারা স্থানীয় মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসা থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ এলাকার তিন বন্ধু নাঈম, শাকিল ও রানা মোটরসাইকেলে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। পথে তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি আজাদিয়া দাখিল মাদরাসার সামনে পৌঁছলে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিল ও নাঈমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে রাত পৌনে ১টার দিকে শাকিল ও রাস্তায় নাঈম মারা যায়। এ ঘটনায় আহত রানা টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার জানান, এ ঘটনায় দুই দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে।  একজন হাসপাতালে চিকিৎসাধীন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu