1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মিয়ানমার সীমান্তে থমথমে পরিস্থিতি

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর মর্টার হামলায় এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।  

মর্টারশেল নিক্ষেপের পর রাতে কয়েকদফা যুদ্ধবিমান মহড়া দেয়। এরপর মিয়ানমার সীমান্তে থেমে থেমে গোলা বর্ষণ করা হয়।শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পর পর ২টি ঘটনার পর চরম আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে সীমান্তবাসী।

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে তুমব্রু জিরো পয়েন্টে রাত ৯টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার বিস্ফোরণে ইকবাল (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় এক  শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। আহত পাঁচ রোহিঙ্গার মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন জাহিদ আলম (৩০), নবী হোসেন (২১), মো. আনাস (১৫) ও সাহদিয়া (৪)। আহতদের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে সীমান্তের ৩৫ নং পিলারে কাছে কাটাতারের বেড়া ঘেষে পুতে রাখা মাইন বিস্ফোরণে অং থোয়াই তংচংগ্যা নামে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হওয়ার কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এই কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯৯ জন।

সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানরত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পটিতে প্রায় ৪ হাজার রোহিঙ্গা বসবাস করে। মিয়ানমার সেনাবাহিনী মর্টার হামলার পর হতাহতের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানান বসবাসরত রোহিঙ্গারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu