1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নরেন্দ্র মোদির ৫ ‘বিজনেস মন্ত্র

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার ৭২ বছর পূর্ণ করলেন । তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কে সবাই জানেন । কিন্তু অনেকেই জানেন না, একজন সফল ব্যবসায়ীর সব গুণই রয়েছে তাঁর মধ্যে। যদি কোনো ব্যক্তি ব্যবসায় সফল হতে চান, তাহলে জেনে রাখতে পারেন নরেন্দ্র মোদির এই ৫ ‘বিজনেস মন্ত্র’।

১. ব্র্যান্ডিং বিশেষজ্ঞ: নিরেন্দ্র মোদি ব্র্যান্ডিং করার ক্ষেত্রে একজন সাধারণ মানুষের থেকে অনেক এগিয়ে। অনেকেই দাবি করেন, ছোটখাটো ব্যাপার হলেও, প্রধানমন্ত্রী সেই পোগ্রামকে এমন করে ব্র্যান্ডিং করেন, যার ফলে ব্র্যান্ডিং- এর জেরে তিনি সফল হন। কোনও ব্যবসায়ী হতে হলে এটি একটি বিরাট গুণ। কোনও ব্যক্তি যদি নিজের ব্যবসায় নরেন্দ্র মোদির এই মন্ত্র ব্যবহার করেন তবে একজন সফল ব্যবসায়ী হতে তিনি একধাপ এগিয়ে থাকবেন।

২. পাবলিক রিলেশন: যেকোনো ব্যবসার সাফল্যে জনসংযোগ একটি বড় অস্ত্র। মোদি এই কাজে বিশেষজ্ঞ। নির্বাচনের সময় তার এই গুণটি প্রায়ই দেখা যায়। অনেক অনুষ্ঠানে তিনি প্রচলিত প্রটোকল ভেঙে অন্যদের সঙ্গে দেখা করেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে জনসংযোগ স্থাপনের কোনও বড় সুযোগ তিনি মিস করেন না।

৩. সময়মতো কাজ শেষ করা: যেকোনও ব্যবসার সফলতার ক্ষেত্রে সময়মতো কাজ শেষ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যার জন্য আসলে ভালো টাইম ম্যানেজমেন্ট করতে জানতে হয়। তবেই এ ক্ষেত্রে ব্যবসায় সফল হওয়া যাবে। মোদি সময় সম্পর্কে খুবই সচেতন। দেখা যায়, বিখ্যাত ব্যক্তিরা অনেক সময় টাইম সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। মোদির ক্ষেত্রে কিন্তু তা বলার উপায় নেই।

৪. আরাম পরে কাজ আগে: যেকোনো ব্যবসায়ী যদি মনে করেন, তিনি শুয়ে-বসে বিশ্রাম নিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে পারেন, তা সম্ভব নয়। কারণ, যেকোনো ব্যবসার জন্য কাজকেই অগ্রাধিকার দেওয়া উচিত। নরেন্দ্র মোদি এ ক্ষেত্রেও নজির গড়েছেন। বহুবার তাঁর রুটিন খবরের শিরোনাম হয়েছে। পাশাপাশি বলা হয়, মোদি আজ পর্যন্ত কোনো ছুটি নেননি। যদি কোনো ব্যক্তি সফল ব্যবসায়ী হতে চান, তাহলে প্রধানমন্ত্রীর এই গুণ রপ্ত করা উচিত।

৫. টিমকে দিয়ে কাজ করানো: কোনো একজন ব্যবসায়ীর দক্ষতা ও গুণ ফুটে ওঠে তাঁর টিমের মাধ্যমে। এক ব্যবসায়ীর পক্ষে তাঁর টিমের মধ্যে কাজ ভাগ করে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এতেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাঁদের কাজের প্রতি নজর রাখাও সমান গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রীদের প্রয়োজনে সাহায্য করেন। একই সঙ্গে, তিনি সব মন্ত্রকের কাজকর্মের ওপর নজরও রাখেন এবং প্রয়োজনে হস্তক্ষেপও করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu