1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নওগাঁয় ‍পুকুর থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

নওগাঁয় নিখোঁজের ১৬ ঘন্টা পর সাদিয়া (৯) নামের এক স্কুল ছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সে পোরশা উপজেলার নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পোরশা উপজেলার নিতপুর গোপালগঞ্জ গুচ্ছগ্রামের পাশে একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। এ সময় তার মা ও বাবা সাদিয়ার মরদেহ শনাক্ত করেন।

 

সাদিয়া পোরশা উপজেলার নিতপুর ইউপির গোপালগঞ্জ গুচ্ছগ্রামের রুবেল হোসেন এর মেয়ে।

এ বিষয়ে নিহত শিশু সাদিয়ার বাবা রুবেল জানান, বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সময় ছাতা নিয়ে ঘুরতে বের হয় সাদিয়া। এরপর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজনসহ আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। নিখোঁজের প্রায় ১৬ ঘন্টা পর শুক্রবার সকালে গ্রামের পাশের একটি পুকুরের পানি থেকে শিশু সাদিয়ার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক জানান, পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় মেয়েটি। সাঁতার না জানায় সে ডুবে মারা যায়। এজন্য কেউ বাদি হতে না চাওয়ায় এবং শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu