1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তিনজনকে দায়ী করে কলেজছাত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

তিনজনকে দায়ী করে খুলনার কয়রা উপজেলায় তনুশ্রী মাঝি (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি গড়ইখালী আবু মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজের ডিগ্রির প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ বলছে, সুইসাইড নোট যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদপক্ষে নেওয়া হবে।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধারের সময় একটি সুইসাইড নোট পাওয়া যায়।ওই নোটে মৃত্যুর জন্য তিনজনকে দায়ী করেছেন তনুশ্রী।  নোটটি নিহত তনুশ্রী মাঝির কক্ষ থেকে উদ্ধার করা হয় বলে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জানান কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম দোহা।

 

সুইসাইড নোটের একটি অংশে লেখা ছিল- ‘আমি সঠিকভাবে বাঁচতে চাইছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার পেছনে খুব ভালোমতো লেগেছে। আমি না মরা পর্যন্ত শান্তি পাবে না। শুভ, আলিফ, মিহির ওরা আমাকে বাঁচতে দিলো না। ’

ওসি এবিএম দোহা জানান, বৃহস্পতিবার বিকেলে তনুশ্রী নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি একটি সুইসাইড নোট লিখে গেছেন। সেখানে তিনজনের নাম উল্লেখ রয়েছে। তবে আত্মহত্যার কারণ আমরা এখনও জানতে পারিনি। নোটে হাতের লেখা যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu