1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মা ও ভাইকে নিয়ে প্রেমিকের বাড়িতে মালয়েশিয়ান তরুণী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

প্রেমের টানে চাঁদপুরের হাজীগঞ্জে এসেছেন ২০ বছর বয়সী মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা। ভালোবাসার মানুষকে আপন করে পেতে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছেন তিনি। ধর্মীয় রীতি মেনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ওমর ফারুক-আয়েশার বিয়ে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে ওমর ফারুক।৭ বছর আগে চাকরির সুবাদে তিনি মালয়েশিয়ায় যান। সেখানে ফেসবুকের মাধ্যমে আয়েশার সঙ্গে তার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। চার মাস আগে ফারুক বাংলাদেশে আসেন। প্রিয় মানুষ দেশে চলে আসায় গত বুধবার (১৪ সেপ্টেম্বর) মা, বড় ভাই ও ভাবিকে নিয়ে বাংলাদেশে আসেন নুর আয়েশা।

 

ওমর ফারুক হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৬ নং ওয়ার্ডে একটি বাসায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে ওমর ফারুকের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন নুর আয়েশা। বিয়েতে খুশি ওমর ফারুকের পরিবারের সদস্যরা।

ওমর ফারুক বলেন, সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না।

মালয়েশিয়ান তরুণী নুর আয়েশা স্থানীয় একটি ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন। তিনি বলেন, দেশে ফিরে দুজনই নতুনভাবে ক্যারিয়ার শুরু করব।

নতুন পুত্রবধূর সঙ্গে সম্পর্ক কেমন জানতে চাইলে ওমর ফারুকের মা বলেন, পুত্রবধূ  ইংরেজিতে দক্ষ। কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। পুত্রবধূর সঙ্গে তার মা, বড় ভাই ও ভাবি বাংলাদেশ এসেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu