1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তদন্তে বের হলো বিএম ডিপোতে অগ্নিকাণ্ডের কারণ!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

নিম্নমানের জেরিক্যান ও ত্রুটিপূর্ণ পরিবহন ব্যবস্থার কারণে চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমসের তদন্তে উঠে এসেছে এ তথ্য।

চট্টগ্রামের আল-রাজি কেমিক্যাল কোম্পানির হাইড্রোজেন পার অক্সাইডের চালানে কম্বোডিয়াতে আগুন লাগে। পরবর্তী চালান নিতে অস্বীকৃতি জানায় দেশটির শিপিং কোম্পানি।সেই ত্রুটিপূর্ণ চালানই রাখা হয় বিএম ডিপোতে। পরে সেখানে আগুন লেগে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ।

 

তদন্ত প্রতিবেদন বলছে, গত ছয় এপ্রিল স্মার্ট গ্রুপের প্রতিষ্ঠান আল রাজি কেমিক্যালের একটি হাইড্রোজেন পারঅক্সাইডের চালান যায় কম্বোডিয়ার সিহানৌকভিল বন্দরে। ২৩ মে কেমিক্যালবাহী জাহাজটিতে আগুন লাগে। সেখানকার তদন্তে উঠে আসে, নিম্নমানের জেরিকেন ও ত্রুটিপূর্ণ পরিবহন ব্যবস্থার কারণেই এ অগ্নিকাণ্ড হয়।

এই ঘটনার পর আল রাজি কেমিক্যালের ১৬ কনটেইনারের একটি চালানের বুকিং বাতিল করে ও কনটেইনার ফেরত চায় শিপিং কোম্পানি মার্স্ক লাইন। কিন্তু কোম্পানিটি এতে সাড়া না দিয়ে কেমিক্যালের জেরিকেন ভর্তি কনটেইনার বিএম ডিপোতে রেখে দেয়। কারণ বিএম ডিপো আর কেমিক্যালের মালিক একই ব্যক্তি। পাঁচ জুলাই এসবের একটি কনটেইনার থেকে আগুনের সুত্রপাত হয়। প্রাণ হারায় ৪৯ জন।

ডিপোতে ফায়ার হাইড্রেন্ট না থাকা, আগুন নেভানোর দক্ষ কর্মীর অভাব, ফায়ার সার্ভিসকে সহযোগিতা না করাসহ অনেক গাফিলতির তথ্য উঠে এসেছে তদন্তে। একই সাথে বিস্ফোরণস্থলে বড় গর্ত তৈরি হওয়ায় গোয়েন্দা সংস্থার মাধ্যমে খতিয়ে দেখার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

বিশ্লেষকেরা বলছেন, নিহতদের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার পাশাপাশি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তদারককারি সংস্থাগুলোকেও জবাবদিহির আওতায় আনতে হবে বলে মত বিশ্লেষকদের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu