1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কিশোরীর রহস্যজনক মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন

পটুয়াখালীর গলাচিপায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী ফারিয়া (১২) ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছোট মেয়ে ও চিকনিকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে দাদা হাশেম হাওলাদারের সাথে মাছ ধরতে গিয়ে মারা যাওয়ার কথা জানানো হলেও কিশোরীর গলায় আঘাতের চিহ্ন দেখে কর্তব্যরত চিকিৎসকরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ কিশোরীর বাড়ি গিয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানোর আলামত দেখতে পায়।

নিহতের পরিবার জানায়, সকালে ফারিয়া দাদার সাথে উন্মুক্ত খালে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে ভেজা কাপড়ে বাড়িতে এসেই ফারিয়া অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, নিহত ওই কিশোরীর গলায় কালশিটে চিহ্ন দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu