এসময় অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ হয় তাকে বহনকারী গাড়িটির। এতে জেলেনস্কির তেমন কিছু না হলেও অপর গাড়িতে থাকা ড্রাইভারকে যেতে হয়েছে হাসপাতালে।
মুখপাত্র সের্হি নাইকিফোরভ বৃহস্পতিবার যোগাযোগ মাধ্যমে বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের একটি গাড়ি এবং কিয়েভে এসকর্ট গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। প্রেসিডেন্টকে একজন ডাক্তার পরীক্ষা করেছেন, কোন গুরুতর আঘাত পাওয়া যায়নি তার শরীরে। প্রাইভেট গাড়ির চালককে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরিস্থিতি তদন্তাধীন। ’
জেলেনস্কির সাথে থাকা চিকিৎসকরা প্রাইভেট কারের চালককে জরুরি সহায়তা দিয়েছেন। তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।