1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ভারতে গাছে ঝুলন্ত অবস্থায় ২ বোনের লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১২০ সময় দর্শন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গাছে ঝুলন্ত অবস্থায় দুই দলিত কিশোরী বোনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের ফাঁসিতে ঝুলানোর আগে ধর্ষণ করা হয়েছে বলে সন্দেহ করছে স্থানীয় পুলিশ।

ভারতে দলিতরা হিন্দু বর্ণপ্রথার তলানিতে অবস্থান করে। নানা সময়ে তাদের উপর নির্যাতনের ঘটনা ঘটে থাকে দেশটিতে।দলিতদের সুরক্ষায় দেশটিতে আইন থাকলেও এই সম্প্রদায়ের প্রতি নৃশংসতা কমেনি। যার সবশেষ উদাহরণ দুই কিশোরী বোনের গাছে ঝুলন্তরত লাশ।

 

পুলিশ জানিয়েছে, ‘মেয়েদের প্রলোভন দেখিয়ে খামারে নিয়ে ধর্ষণ করে দুই অভিযুক্ত। পরে মেয়েরা অভিযুক্তকে তাদের বিয়ে করতে বাধ্য করার পর অন্যরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে। এরইমধ্যে ছয় অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজন এনকাউন্টারের সময় পায়ে গুলিবিদ্ধ হয়েছে। ’

পুলিশের বিবৃতি অনুসারে, বুধবার বিকেলে লখিমপুর খেরি জেলায় তাদের বাড়ি থেকে কয়েক মাইল দূরে অবস্থিত আখ ক্ষেতের একটি গাছে দুই কিশোরী বোনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

মেয়েটির পরিবারের অভিযোগ, পার্শ্ববর্তী গ্রামের তিন যুবক তাদের অপহরণ করে হত্যা করেছে।

নারী ও দলিতদের প্রতি সহিংসতার জন্য পরিচিত, উত্তরপ্রদেশ হল দেশের সবচেয়ে জনবহুল রাজ্য। রাজ্যটিতে ২০০ মিলিয়নেরও বেশি লোক বসবাস করে। এই ঘটনায় নিন্দা জানিয়ে বিরোধী সমাজবাদী পার্টির প্রধান আভিলেশ যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথকে আক্রমণ করে বলেন, ‘যোগী সরকারের গুন্ডারা প্রতিদিন মা-বোনদের হয়রানি করছে, যা খুবই লজ্জাজনক। সরকারের উচিত বিষয়টির তদন্ত করা, দোষীদের কঠোরতম শাস্তি হওয়া উচিত। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu