1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশেষ সেবা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

রাজধানীতে যানজট খুবই স্বাভাবিক চিত্র। যানজটে পড়ে কোনো ছাত্র যেন পরীক্ষা মিস না করে এ জন্য এবারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ সেবা চালু করেছে পুলিশ।  পরীক্ষার্থীদের মোটর সাইকেলে করে কেন্দ্রে পৌঁছে দিচ্ছে তারা। কোনো শিক্ষার্থী ভুলে প্রবেশপত্র বাড়িতে রেখে আসেন কিংবা ভুল কেন্দ্রে উপস্থিত হলে; তাদের নিজেদের গাড়িতে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া বা বাসা থেকে প্রবেশপত্র এনে দিচ্ছেন পুলিশ সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উত্তরা (পশ্চিম) থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ মহসীন জানান পুরো পরীক্ষাজুড়ে এ কার্যক্রম চালু থাকবে।

আজ বৃহস্পতিবার সকালে ভুল করে এসএসসি পরীক্ষার ভুল কেন্দ্রে চলে যান উদয়ন স্কুলের শিক্ষার্থী মীম। তার কেন্দ্র ছিল উত্তরা গার্লস স্কুলে, কিন্তু তিনি যান উত্তরা বয়েজ স্কুলে। পরে তাকে পুলিশের গাড়ি করে তার কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। একইভাবে ভুলে বাসায় প্রবেশপত্র ফেলে আসেন কয়েক শিক্ষার্থী। তাদের বাসা থেকে প্রবেশপত্র এনে দেয় পুলিশ। যানজটে আটকা শিক্ষার্থীদেরও বিশেষ মোটরসাইকেলে করে কেন্দ্রেও দিয়ে আসেন পুলিশ সদস্যরা।
এ ধরনের বিশেষ সেবা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির উত্তরা পশ্চিম থানার উদ্যোগে চালু করা হয়েছে ‘সাপোর্ট’ নামে বিশেষ সেবা। এ জন্য বৃহস্পতিবার উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে একটি বুথ খোলা হয়েছে।

এ সেবার আওতায় পুলিশের ১০টি মোটরসাইকেল যানজটপ্রবণ এলাকায় রাখা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীরা যানজটে আটকা পড়লে সেই মোটরসাইকেলে করে তাদের কেন্দ্রে পৌঁছে দেবেন পুলিশ সদস্যরা। এছাড়া আলাদা তিনটি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে; যদি ভুলে কেউ প্রবেশপত্র ফেলে আসলে সেটা এনে দেওয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu