1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

স্বর্ণালংকারের জন্য দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

নরসিংদীর শিবপুরে সোনার চেইন ও কানের দুলের জন্য দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে। হত্যার পর শিশুর মরদেহটি বস্তাবন্দি করে আলমারির ভেতরে রেখে দেন অভিযুক্ত নারী। নিখোঁজের ৭ ঘণ্টা পর পুলিশ গিয়ে শিশুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত নারী সেলিনা ও তার রিকশা চালক স্বামী হানিফকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত সায়মা আক্তার শিবপুর উপজেলার যোশর গ্রামের সারোয়ার হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি প্রাইমারি স্কুলের ছাত্রী।

নিহতের পরিবার ও পুলিশ জানিয়েছেন, স্কুল থেকে ফিরে দুপুরে খাওয়া-দাওয়ার পর সায়মা খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারপাশে খুঁজতে খুঁজতে প্রতিবেশী হানিফের বাড়িতে যান সায়মার স্বজনরা। সেখানে অভিযুক্ত নারীর শিশুকন্যা রাইসার কাছে সায়মার খোঁজ জানতে চাইলে সে জানায়, তার মা সেলিনা সায়মাকে মেরে লাশ বস্তাবন্দি করে আলমারির ভেতরে রেখে দিয়েছে। পরে নিহতের স্বজনরা আশপাশের লোকজন নিয়ে অভিযুক্ত সেলিনার ঘর থেকে সায়মার লাশ উদ্ধার করে।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত সেলিনা ও তার স্বামী হানিফকে গ্রেফতার করে পুলিশ।

নিহত সায়মার বাবা সারোয়ার হোসেন জানিয়েছেন, স্কুল থেকে ফিরে আমার মেয়ে খেলতে বের হয়। তখন তার গলায় একটি চেইন ও কানের দুল ছিল। পার্শ্ববর্তী সেলিনা আমার মেয়ের কানের দুল ছিনিয়ে নেয়। ওই সময় আমার মেয়ে আমাদেরকে বলে দেবে জানালে সেলিনা তাকে গলা টিপে হত্যা করে। লাশ বস্তাবন্দি করে আলমারির ভেতরে রেখে দেয়। পরে তার শিশু মেয়েই আমাদের বিষয়টি জানিয়ে দেয়।

শিবপুর থানার ওসি সালাউদ্দিন মিয়া জানান, কী কারণে হত্যা করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে হত্যার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পুলিশ গিয়ে হানিফ ও সেলিনার ঘর থেকে লাশ উদ্ধার করে। এ সময় অভিযুক্ত নারী ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu