1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মাইনুল ইসলাম রনো’র মনোনয়ন দাখিল

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

আসন্ন পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড গলাচিপা উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন সাবেক গলাচিপা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল ইসলাম রনো।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে সহকারী রিটানিং অফিসার খান আবি শাহানুর খানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুঃ সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

এছাড়াও পটুয়াখালী উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিতে তার সফর সঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি হাজী মো. মজিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মতিউর রহমান মাস্টার, আজিজুর রহমান বাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সমীর পাল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ডিউক সহ গলাচিপা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, মহিলা সদস্য ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের প্রায় তিন শতাধিক নেতাকর্মী।

মাইনুল ইসলাম রনো বলেন, আমার বাবা বিগত দিনে তার জীবদ্দশায় জনগণের সেবায় কাজ করেছেন। আমিও বিগত দিনে জনগনের সেবায় নিয়োজিত ছিলাম। এবার জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়ে গলাচিপা উপজেলা পরিষদ, ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই।

জানা গেছে, তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।

গলাচিপা উপজেলা থেকে একজন সদস্য নির্বাচিত হবেন। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য এবং পৌরসভার মেয়র ও কাউন্সিলররা ভোট দিয়ে সদস্য নির্বাচিত করবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu