1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকা-দিল্লি সম্পর্কের গতি বাড়িয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ সময় দর্শন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে ‘উল্লেখযোগ্য গতি’ এনেছে, যা সময়ের পরীক্ষিত বন্ধুত্বের সাক্ষ্য বহন করে। ’

বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মঙ্গলবার (১৩ সেপ্টেম্র) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার সময় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

ড. মোমেন বলেন, ‘বাংলাদেশ ও ভারত উভয়েই যদি একসঙ্গে কাজ করতে পারে, তাহলে তা দুই দেশের জনগণের জন্য যেমন উপকার হবে, তেমনি সামগ্রিকভাবে এ অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে ভূমিকা রাখবে।

সাক্ষাতকালে, তারা পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন এবং আগামী দিনে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক আরও জোরদার করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে প্রগতিশীল, ব্যাপক ও যথেষ্ট সহযোগিতা রয়েছে উল্লেখ করে মোমেন নব্য-স্বাভাবিক চ্যালেঞ্জের দ্বারা সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি শক্তিশালী আঞ্চলিক পদ্ধতির ওপর  জোর দেন।

দোরাইস্বামী বলেন, ‘দুই দেশের মধ্যে চলমান সহযোগিতার কারণে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে অসামান্য দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

হাইকমিশনার বলেন, ‘ঢাকায় তার অভিজ্ঞতা চিরকাল স্মৃতিতে থাকবে। ’

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ২২ সেপ্টেম্বর হাই-লেভেল উইকের ফাঁকে একটি নৈশভোজে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রদূত ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণ করেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu