1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মাইনুল ইসলাম রনো কে ঘরোয়া সমর্থন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

আসন্ন পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে গলাচিপা উপজেলায় সাধারণ সদস্য পদপ্রার্থী সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি এবং পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল ইসলাম রনো কে সকল ভোটার জনপ্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে দলীয় সুপারিশে একক প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভায় উপজেলা পরিষদ,পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার, সাবেক সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু সাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম সরদার, মো.আলমগীর হোসেন, পৌর মেয়র আহসানুল হক তুহিন ও সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুঃ সাহিন দলিয় সুপারিশ ও সমর্থন প্রদান এর সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন, জেলা পরিষদ নির্বাচনে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা ও উপজেলা পরিষদের জন প্রতিনিধিগণ সর্বসম্মতিক্রমে একক সদস্য পদপ্রার্থী হিসেবে মাইনুল ইসলাম রনো কে সমর্থন প্রদান করেছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu