1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইভিএমের পক্ষে-বিপক্ষে যে দলগুলো

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৬ সময় দর্শন

দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ২০২৩ সালের নভেম্বরে হবে তফসীল।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের এ রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এ সময় আসন্ন নির্বাচনে ইভিএমের পক্ষে-বিপক্ষে মত দিয়েছে রাজনৈতিক দলগুলো। ইভিএমে ফিঙ্গার ম্যাচ না করলে ব্যালটে ভোটগ্রহণের শর্তে ইভিএমের পক্ষে মত দিয়েছে বেশ কয়েকটি দল।

 

ইভিএমের পক্ষে যে দলগুলো-
বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ, জাকের পার্টি, জাতীয় পার্টি- জেপি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি -এনপিপি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল -এম.এল, জাতীয় সমাজতান্ত্রিক দল -জাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

এদিকে ইভিএমের বিপক্ষে যে দলগুলো-
বাংলাদেশ কংগ্রেস, জাতীয় পার্টি, গণফ্রন্ট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন -এনডিএম, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপ ও কৃষক শ্রমিক জনতা লীগ।

এদিকে, অসুস্থ থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu