1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাপের কামড়ে জয়নব বেগম (৪৮) ও কামরুন্নাহার (১৭) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়। সম্পর্কে তারা বউ-শাশুড়ি বলে জানা গেছে।

নিহত জয়নব বেগম উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের আব্দুস ছাত্তারের স্ত্রী।

আর কামরুন্নাহার আব্দুস ছাত্তারের ছেলে হাবিবুল বাহারের স্ত্রী।

 

জয়নব বেগমের ছেলে জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মুন্নাফ হোসেন জানান, সোমবার রাতে একই সময় জয়নব বেগম ও তার ছোট ভাইয়ের স্ত্রী কামরুন্নাহার হাতে এবং মাজায় সাপে কোনো পোকা কামড়েছে বলে জানায়। ভোরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার এক পর্যায়ে আগে কামরুন্নাহার ও পরে জয়নব বেগমের মৃত্যু হয়।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকিব খান বলেন, সোমবার রাত ২টার পর কামরুন্নাহার তার স্বামী হাবিবুল বাহারকে জানান, তার মাজায় কিসে যেন কামড় দিয়েছে। এ সময় পাশের ঘর থেকে তার শাশুড়ি জয়নব বেগমও স্বামী আব্দুস ছাত্তারকে জানান, তার হাতে কিসে যেন কামড় দিয়েছে। রাতেই ওঝা ডেকে দুজনের চিকিৎসা করানো হয়।

এক পর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর আগে নববধূ ও পরে তার শাশুড়ি মারা যায়।

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল  বলেন, ‘দুজনকেই একেবারে মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাদের সাপে কেটেছে। তবে বিষয়টি নিশ্চিত করা ও উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু অনেক দেরি হয়ে যাওয়ায় বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়ে। যে কারণে দুজনের কাউকেই আর বাঁচানো সম্ভব হয়নি। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu