1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সহোদরকে খুন করলেন চার ভাই

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ সময় দর্শন

জমিজমা নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জ সদর উপজেলায় চার ভাইয়ের খুন হয়েছেন এক ভাই। উপজেলার হরিদাসপুর ইউনিয়নের মোচড়া গ্রামে সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ফুল মিয়া মোল্লা (৫০) ওই গ্রামের মৃত এলায়েক মোল্লার ছেলে। অভিযুক্তরা হলেন- তার আপন ভাই জাহাঙ্গীর মোল্লা, লিকন মোল্লা, মিলন মোল্লা ও নুরু মিয়া মোল্লা।

গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ফুল মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল ওই চার ভাইয়ের। এর জেরে সোমবার সন্ধ্যার পর দেশীয় অস্ত্র নিয়ে ফুল মিয়ার ওপর হামলা চালায় তারা।

এ সময় ফুল মিয়াকে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে ওই চার ভাই।  স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ মো. নাসিরউদ্দিন বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে একজনের খুন হওয়ার খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu