1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজধানীতে লেগুনা-বাসের সংঘর্ষে চালক নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

রাজধানীর ডেমরা  বাঁশেরপুর এলাকায় লেগুনা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লেগুনার চালক রাজিব নিহত হয়েছেন (৩৩)।  এ ঘটনায় লেগুনা থাকা ১৫ জন যাত্রী আহত

হয়েছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকরা সকাল সোয়া ১০টার দিকে রাজীবকে মৃত ঘোষণা করেন।

 

আহতদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন— মো. সাগর হোসেন (১৮), আবুল বাশার (৪০), শান্ত আহমেদ (১৯), আব্দুল গনি (৪৪), মো. হৃদয় (২৮), হাসান আলী (৪০), আব্দুল বাতেন (৪৪)। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওই লেগুনার যাত্রী মো. হৃদয় ও শান্ত আহমেদ জানান, তারা যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বড়ফাগামী লেগুনায় যাচ্ছিলেন। বাঁশেরপুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে তারা আহত হন। লেগুনায় অন্তত ১৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তির মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে মৃতের নাম রাজিব, বাবার নাম মমতাজ বেগম বলে জানা গেছে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ীতে ফরিদিবাদে থাকতেন এবং লেগুনা চালাতেন।

এ বিষয়ে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম জানান, ডেমরা-যাত্রাবাড়ী রোডের বাঁশেরপুল এলাকায় রাস্তায় একটি বাস দাঁড় করিয়ে যাত্রী নামাচ্ছিল। সেই বাসটিকে ওভারট্রেক করার সময় আসিয়ান পরিবহনের একটি বাস সামনে দিক থেকে আসা লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

এ ঘটনায় বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। তবে বাসের চালক, হেল্পার পালিয়ে গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন এসআই মো. তাজুল ইসলাম।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu