1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাবি শিক্ষার্থী রনি ইস্যুতে সহজ ডটকমকে জরিমানার স্থগিতাদেশ বাড়ল

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৪ সময় দর্শন

রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানার আদেশ স্থগিতের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

আইনজীবী তাপস কান্তি বল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২০ জুলাই রেল খাতের অব্যবস্থাপনা নিয়ে ঢাবি শিক্ষার্থী রনির করা অভিযোগে সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তবে এ জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে সহজ ডটকম। এর জেরে ওই মাসের ৩১ তারিখে জরিমানার আদেশ দুই মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

 

গত ১৩ জুন অনলাইনে ট্রেনের টিকিট কিনতে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ঈদুল আজহার আগে ৭ জুলাই কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি শুরু করেন রনি। ঈদের দিনসহ টানা ১৪ দিন ধরে তার একার এই আন্দোলন দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে।

রনির অভিযোগ, তখন তার চোখের সামনে মোবাইল অ্যাপের মাধ্যমে তার বুকিং করা ৬৮০ টাকার আসনটিই আরেক যাত্রীর কাছে এক হাজার ২০০ টাকায় বিক্রি করেন স্টেশনের কম্পিউটার অপারেটর। এরপর ভোক্তা অধিকার অধিদপ্তরে ১৪ ও ১৫ জুন দুবার অভিযোগ করেন তিনি।

রনির অভিযোগের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে ২০ জুলাই শুনানি হয়। শুনানি শেষে রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu